কোয়ারেন্টাইন শেষে সাধারণ বন্দিদের সঙ্গে থাকবেন পরীমনি

পরীমনি। ছবি- সংগৃহীত

মাদকদ্রব্য আইনে করা মামলায় দুই দফায় রিমান্ড শেষে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে পরীমনিকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

নিয়মানুযায়ী কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে ১৪ দিন রাখা হবে পরীমনিকে। তাকে কারাগারের কোয়ারেন্টাইন সেন্টার রজনীগন্ধা ভবনে রাখা হয়েছে। যেখানে নতুন আসা বন্দিদের কোয়ারেন্টাইনে রাখা হয়।

পরীমনি যেহেতু এখনও ডিভিশন পাননি তাই তাকে কোয়ারেন্টাইন শেষে তাকে সাধারণ বন্দিদের সঙ্গে রাখা হবে।

এর আগে শুক্রবার দুপুর ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরীমনির জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী মজিবুর রহমান।

অপরদিকে রাষ্ট্রপক্ষ পরীমনির জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *