ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ২৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত ছিলেন ও ১৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় যারা মারা গেছেন- ময়মনসিংহ সদর উপজেলার খোদেজা (৫৫), সুফিয়া (৪৫), মর্জিনা বেগম (৬৫), খাদিজা বেগম (৭০), মুক্তাগাছার রিয়াজুল (৪৫), আব্দুল মালেক (৫৫), তারাকান্দার কোহিনুর বেগম (৬৫), হালুয়াঘাটের আব্দুল মতিন (৭০), নেত্রকোনা সদরের খলিন্দ্র চন্দ্র (৮০), শেরপুরের নালিতাবাড়ি উপজেলার আবুল সালেহ (৭০)।

উপসর্গ নিয়ে যারা মারা গেছেন- ময়মনসিংহ সদরের রোজি আক্তার (৫০), আসিরন (৬০), ফারুক (৩৬), রাবেয়া (৭০), আব্দুল রাজ্জাক (৭০), গোলাম কিবরিয়া (৬০), ঈশ্বরগঞ্জের সাকিনা বেগম (৫৫), নেত্রকোনা সদরের হাজেরা খাতুন (৬৫), আহমেদ (৫৬), মঞ্জুরুল হক (৬৫), শেরপুর সদরের মোজাম্মেল (৬৫), জামালপুর সদরের বিল্লাল উদ্দিন (৬০), টাঙ্গাইল সদরের আব্দুল গফুর (৮৫)।

তিনি আরও বলেন, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৯ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর