চট্টগ্রামে বার্তা বাজারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চট্টগ্রামে বার্তা বাজারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ছবি: বার্তা বাজার

চট্টগ্রামে বার্তা বাজারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) বিকালে নগরীর ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সদরঘাট থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ জোবায়ের।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ জোবায়ের বলেন, বার্তা বাজার বর্তমান সময়ে দেশের অতি জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টাল। সারা দেশের মত চট্টগ্রামেও রয়েছে বার্তাবাজারের বিপুল পরিচিতি।

বার্তা বাজারের সংবাদ পরিবেশনের নীতি নিয়ম ও ধারাবাহিকতা প্রশংসনীয়। দেশ ও জাতির কল্যানে বার্তাবাজার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আরো এগিয়ে যাবে এটাই আমাদের কামনা।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা সোহেল আহমেদ, রাসেল আরাফাত, রাসেল আরমান, মোহাম্মদ সজীব, ইফতেখার ইফতি, ওয়ার্ড সহকারী শহীদ, রিপন সহ প্রমুখ।

মুহাম্মদ হুমায়ুন /বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *