রংপুরে জমকালো আয়োজনে বার্তা বাজারের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে জমকালো আয়োজনে উদযাপন হলো দেশের প্রথম নিবন্ধিত মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা বাজারের ৯ বছরে পদার্পন। শুক্রবার (১৩ ই আগস্ট) বিকেলে রংপুর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই বার্তা বাজারের পথ চলার সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ( এ সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।

এসময় স্বাগত বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার। এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন রংপুরের সেচ্ছাসেবী সংগঠন চলো স্বপ্ন ছুঁই এর ভলান্টিয়ারবৃন্দ।

রকি আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর