নানা আয়োজনে বার্তা বাজারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সরকার নিবন্ধিত অনলাইন গণমাধ্যম বার্তা বাজারের ৮ম বর্ষপূর্তি পালিত হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত গণমাধ্যমটির প্রধান কার্যালয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বার্তা বাজারের সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারী কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন। এসময় সাথে ছিলেন বার্তা বাজারের উপদেষ্ঠা পর্ষদের সদস্য সৈয়দ জহির আহসান জাহিদ, এসাইনমেন্ট এডিটর আল ফাহাদুল ইসলাম, মানব সম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান, হেড অব মাল্টিমিডিয়া শাহরিয়া হৃদয়, নিউজরুম ইনচার্জ শফিউল জুয়েল, মফস্বল ডেস্ক এডিটর তুহিন ভুঁইয়া, স্পোর্টস ডেস্ক এডিটর সালমান গালিব, এন্টারটেইনমেন্ট ডেস্ক এডিটর সাইফুল বারীসহ অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এন্টারটেইনমেন্ট ডেস্ক এডিটর সাইফুল বারী জানান, দেশের বিনোদন বিভাগের সকল সংবাদ সবার আগে প্রকাশে আমরা সচেষ্ট। আমরা চাই আমাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশের বিনোদনখাতকে আন্তর্জাতিক অঙ্গনে বিকশিত করতে। বার্তা বাজারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি অত্যন্ত পুলকিত। আমার কর্মস্থলের জন্য অশেষ শুভকামনা।

স্পোর্টস ডেস্ক এডিটর সালমান গালিব বলেন, প্রতিমুহুর্তে দেশ-বিদেশের ক্রীড়া জগতের বিভিন্ন খবর নিয়ে সংবাদ সম্পাদনা করে আমাদের ক্রীড়া বিভাগ ইতোমধ্যে বেশ সুনাম অর্জন করেছে। আগামী দিনগুলোতে আমাদের এই পরিক্রমা অব্যহত থাকবে।

মফস্বল ডেস্ক এডিটর তুহিন ভুঁইয়া জানান, সারাদেশ থেকে একঝাঁক সংবাদকর্মীর পাঠানো সংবাদ বিশ্লেষণ ও সম্পাদনা করে দ্রুততম সময়ের মধ্যে প্রকাশের কারণের বার্তা বাজার ইত্যোমধ্যে অনলাইন গণমাধ্যমে গ্রহণযোগ্য একটি স্থান দখল করতে সমর্থ হয়েছে। আশাকরি সামনের দিনগুলোতেও আমরা একইভাবে এগিয়ে যাবো।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বিষয়ে নিউজরুম ইনচার্জ শফিউল জুয়েল বলেন, দীর্ঘ ৮ বছরের পথচলা সুগম করতে বার্তা বাজারের সাথে ছিলেন অসংখ্য পাঠক ও শুভাকাঙ্ক্ষী। সেই সাথে আমাদের সংবাদকর্মীদের নিষ্ঠতার জন্য আজ আমরা এতদুর এসে দাঁড়াতে পেরেছি। দীর্ঘ পথচলায় যারা সাথে ছিলেন তাদেরকে সাথে নিয়ে আমরা আগামীর পথ আরও দৃপ্তভাবে পাড়ি দিতে চাই।

হেড অব মাল্টিমিডিয়া শাহরিয়া হৃদয় জানান, সৃষ্টিলগ্ন থেকেই বার্তা বাজারের সাথে আছি। এতদিনের পথচলায় নানান বৈরিতার মাঝেও অসংখ্য মানুষের সাথে তৈরি হয়েছে হৃদ্যতা। কোটি পাঠকের ভালোবাসায় দেশের অনলাইন গণমাধ্যম জগতে বার্তা বাজার সাবলীলভাবে এগিয়ে যাচ্ছে। সবাইকে সামনের দিনগুলোতে অতীতের মতো পাশে পাবো বলে আশা করি।

মানব সম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান বলেন, গণমাধ্যমের মুল শক্তি কিন্তু জনতার কন্ঠে রূপ নেয়ার মধ্যেই নিহিত থাকে। দীর্ঘ ৮ বছর আমারা একটা লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই পথচলছি। সেটা হচ্ছে প্রান্তিক মানুষের বাক্যগুলো তুলে এনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা। আগামী দিনগুলোতে গণমাধ্যম হিসেবে নির্ভরতার চুড়ান্ত অবস্থানে আসীন হয়ে থাকবে সেই প্রত্যাশা ব্যাক্ত করছি।

উপদেষ্ঠা পর্ষদের সদস্য সৈয়দ জহির আহসান জাহিদ বলেন, বার্তা বাজারের মত দ্রুত পরিবর্ধনশীল একটি গণমাধ্যমের সাথে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। একঝাঁক তারুণ্যনির্ভর কলাকুশলী নিয়ে পরিচালিত এই গণমাধ্যমের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

এসাইনমেন্ট এডিটর আল ফাহাদুল ইসলাম বলেন, বার্তা বাজারের সাথে কাজ করা নিঃসন্দেহে একটা চমৎকার অভিজ্ঞতা। যোগ্যতার নিরিখে দেশের প্রথম নিবন্ধিত একটি অনলাইন গণমাধ্যমের সাথে কাজ করা বিশাল অর্জনের একটি ব্যাপার। বিগত ৮ বছরে আমাদের যে ভুলগুলো ছিল সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আসন্ন দিনগুলোতে একটি আদর্শ গণমাধ্যমের ভূমিকা আমরা পালন করতে পারবো বলে আশা প্রকাশ করছি।

বার্তা বাজারের সম্পাদক ও প্রকাশ নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, সময়ের প্রতিধ্বনি শ্লোগানে শুরু হওয়া বার্তা বাজারের অবস্থান আজকের এই দিনে নিয়ে আসতে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। চড়াই উৎরাই পেরিয়ে বার্তা বাজার গণমাধ্যম হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে। ৮ বছর পার করে ৯ বছরে পা দিয়েছে। সবই পাঠকদের জন্য সম্ভব হয়েছে। আমি আজকের এই দিনে বার্তা বাজারের সাথে এক মুহুর্তের জন্য হলেও সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে বার্তা বাজারকে আগলে রাখার জন্য। আগামী দিনগুলোতে সবাই একইভাবে পাশে থাকবেন বলে আমি প্র্যত্যাশা করি।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৩ আগস্ট সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারীর হাত ধরে যাত্রা শুরু করে অনলাইন গণমাধ্যম বার্তা বাজার। পরবর্তীতে সাথে যুক্ত হয় মাল্টিমিডিয়া বিভাগ। ২০২০ সালে সরকার কর্তৃক প্রথম ধাপে অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়ার সময় তালিকাভুক্ত হয় গণমাধ্যমটি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর