ঢাকায় এলো সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা

ঢাকায় এসে পৌঁছেছে চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা। শুক্রবার (১৩ আগস্ট) চীন থেকে টিকার এই চালান নিয়ে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান। এতে বলা হয়েছে যে, ‘বিমানের চার্টার্ড ফ্লাইটে মোট ৫৭টি বক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড টিকা ও ৩১৩টি কার্টনে ৪ দশমিক ১ টন সিরিঞ্জ পরিবহন করা হয়েছে। সাশ্রয়ী খরচে এসব টিকা ও সিরিঞ্জ দেশে পরিবহন করেছে বিমান।’

‌‘এ ছাড়া, আগামী ১৪ আগস্ট সকালে করোনার টিকা আনতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইট।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর