বাউফলে বার্তা বাজারের প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত
সরকার নিবন্ধিত দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা বাজারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৯ম বর্ষে পদার্পনে বাউফলে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মহামারি করোনাভাইরাসের কারনে মসজিদে দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সীমিত পরিসরে দিবস টি উদযাপন করা হয়।
বাউফল প্রতিনিধি এনামুল হকের আয়োজনে শুক্রবার(১৩ আগস্ট) জুম্মার নামাজের পরে বাউফলের কালিশুরী নূর মদিনা জামে মসজিদে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় এলাকার অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা বাজার এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
বার্তা বাজার/টি