কিশোরগঞ্জের ভৈরবের রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গ্রামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশের সময় একটি বগির ৪টি চাকা লাইনচ্যূত হয়েছে। এতে ভৈরব কিশোরগঞ্জ ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ভৈরব স্টেশনে আটকে পড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃ বিজয় এক্সপ্রেস দুর্ভোগে পড়ে হাজারও যাত্রী।
ভৈরব স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ আগস্ট) দুপুর ১২:৩০ মিনিটের দিকে নাসিরাবাদ ট্রেনটি ভৈরব স্টেশনের প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দ হয়। ট্রেনে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে চালক সাথে সাথে ট্রেনটি থামাতে সক্ষম হয়। দূঘর্টনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করতে দুপুর ১:৩০ মিনিটে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার কাজ শুরু করে।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন নবী র্সবশেষ র্বাতা বাজারকে জানান, দূঘর্টনা হওয়ার পর পরই উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ আমরা চালিয়ে যাচ্ছি। আশা করছি সন্ধা ৬:০০ টার দিকে দূঘর্টনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করে ভৈরব ময়মনসিংহ রেলপথে ট্রেন চালু করতে সক্ষম হব।
এ বিষয়ে রেলওয়ের পূর্বাঞ্চলীয় (আখাউড়া) সহকারী নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান জানান, নাসিরাবাদ ট্রেন ছিল একটি যাত্রীবাহী ট্রেন কি কারণে ট্রেনটি লাইনচ্যূত হয়েছে তা আমরা খুতিয়ে দেখছি। আজকের দূঘর্টনাটি রেললাইন অথবা ট্রেনের চাকায় কোন ত্র“টি ছিল কি না আমরা যাচাই করছি।
মোঃ জামাল/বার্তা বাজার/এসবি