দৌলতপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়া দৌলতপুর থানাধীন হলুদবাড়ীয়া (আল্লারদর্গা) গ্রামস্থ বিশ্বাস ক্লিনিকের সামনে হইতে মাদক ব্যবসায়ী সুরাপ হোসেন (২৫) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।

শুক্রবার (১৩ আগষ্ট) দুপুর ২ ঘটিকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ী সুরাপ হোসেন দৌলতপুর থানার জামালপুর (ঘাটপাড়া) গ্রামের মৃত পালু মন্ডল এর ছেলে।

শুক্রবার বিকেলে ওসি দৌলতপুর কুষ্টিয়া ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেন। মাদক ব্যবসায়ী সুরাপ হোসেনকে গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এস. এম. সরোয়ার পারভেজ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর