করোনায় একদিনে ঢাকায় ৭৮, চট্টগ্রামে ৫৩ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জন মারা গেছেন।
অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ১৮ জন, ময়মনসিংহে ১২ জন, বরিশালে ১১ জন, রংপুরে ৯ জন, সিলেটে ৮ জন ও রাজশাহীতে ৮ জন মারা গেছেন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৮১০ জনে।
শুক্রবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ হাজার ৪৬৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ।
এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।
বার্তা বাজার/নব