ব্রাহ্মণবাড়িয়ায় লাল সবুজের এক লাখ গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন

লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ১১শ’ ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে জেলা শহরে আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে সংগঠনটির জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহি, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ আশিক, সাধারণ সম্পাদক আয়াত চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ রাসেল আহমেদ, সিনিয়র সদস্য আলাউদ্দিন সাবেরি, নুসরাত জাহান তাসিন ও রাকিব সাদি প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, ‘লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাদের জমানো টাকায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মস‚চি শুরু করেছেন। আগামী তিন মাস এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করা হবে। গত ৫ বছরে সংগঠনটি ৪ লাখ গাছের চারা বিতরণ করেছেন। এ বছরও সারাদেশে ১ লাখ গাছের চারা উপহার হিসেবে বিতরণ করা হবে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর