কেরানীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতিকী ছবি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্প্রতিবার (১২ই আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে তিন জনকে আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

আসামিরা হলো, কেরানীগঞ্জ মডেল থানাধীন এমারগাঁও এলাকার হাবুল মিয়ার ছেলে আল আমিন (২৫), সমর আলীর ছেলে কালাচান (৩০) এবং জয়নগর পুকুর পাড় এলাকার স্বপন মিয়ার ছেলে জসিম ওরফে কুসাই জসিম (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে ওই কিশােরী তার বান্ধবীদের নিয়ে জয়নগর পুকুরপাড় এলাকা থেকে পার্শ্ববর্তী পশ্চিম এমারগাঁও গ্রামে বেড়াতে যায়।
বিকেলে বাড়ী ফেরার পথে মধুসিটি আবাসিক প্রকল্পের কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা পূর্ব পরিচিত উল্লেখিত আসামিরা ওই কিশােরী ও তার বান্ধবিদের পথরোধ করে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাইয়া বান্ধবিদের তাড়িয়ে দেয় এবং তাকে জোর পূর্বক টেনে-হেঁচড়ে মধুসিটি খালি প্লটে ঝোপের ভেতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে, তা ভিডিও ধারণ করে।

কাউকে কিছু বললে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে মেয়ে তার মায়ের কাছে গিয়ে ঘটনার বর্ণনা করলে তার মা বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করেন।

কেরানীগঞ্জ মডেল থানা ইন্সপেক্টর (তদন্ত) কাজী রমজানুল হক জানান, এ ঘটনায় পর্ণোগ্রাফী এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এ মামলার আসামিদের গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। শুক্রবার দুপুরেও আসামিদের গ্রেপ্তারে পুলিশ কয়েক জায়গায় অভিযান পরিচালনা করেছে।

রানা আহমেদ/বার্তা বাজার/এসবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *