মাগুরায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

মাগুরায় অদম্য পাঠশালা ও শহীদ জননী জাহানারা ইমাম পাঠাগারের উদ্যোগে আজ (১৩ আগস্ট) সকালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে, শহরের পশ্চিম দোয়ারপাড় এলাকায়।

সারাদেশে করোনা মহামারির মধ্যেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু প্রতিরোধে প্রধানত প্রয়োজন বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া ইত্যাদি। বর্ষাকালে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রজননকাল।

এ সময় বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। নির্মাণাধীন ও পরিত্যক্ত ভবন, বাসার ছাদ, আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত ডাবের খোসা, গাড়ির টায়ার এবং ফ্রিজ-এসির পরিষ্কার পানি জমে থাকলে সেখানে ডেঙ্গু মশা জন্মে।

ডেঙ্গুর প্রকোপ যেন না বাড়ে ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এমন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি করেছেন বলে আয়োজকরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন অদম্য পাঠশালা ও শহীদ জননী জাহানারা ইমাম পাঠাগারের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু, অভিভাবক খোকন মোল্লা, সাংবাদিক রূপক আইচ, অদম্য পাঠশালার শিক্ষক ভবতোষ বিশ্বাস জয়, মো. সোহেল, প্রিয়া বিশ্বাস, কেয়া বিশ্বাস এবং শহীদ জননী জাহানারা ইমাম পাঠাগারের সদস্যগণ।

তাছিন জামান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর