জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৯ম বর্ষে পর্দাপন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এই শুভেচ্ছা জানান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইকবাল আমীন ও সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।
বক্তারা বলেন,অনলাইন পৃথিবীতে, অনলাইন ভিত্তিক গণমাধ্যম ‘বার্তা বাজার’ এগিয়ে চলবে তার বস্তুনিষ্ট সংবাদের মধ্য দিয়ে’ -এবং জনগনকে যুগোপযোগী ও সত্য, সাহসী সংবাদ দিয়ে জাতির জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আশা করি, তাৎক্ষণিক সংবাদ পরিবেশন ও বস্তুনিষ্ঠতার পরীক্ষায় বার্তা বাজার উত্তীর্ণ হবে।
এছাড়াও বার্তা বাজারের সকল কলাকুশলী, সংবাদকর্মী, পাঠক ও শূভানুধ্যায়ীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। একইসাথে উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। ।
মারুফ সরকার/বার্তা বাজার/এসবি