সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাণীশংকৈলে মানববন্ধন
আদিবাসীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও ভূমি দখলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) সকালে পৌর শহরের বন্দর চৌরাস্তা মোড়ে প্রায় ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে হিন্দু মহাজোটের হিন্দু যুব মহাজোট, হিন্দু ছাত্র মহাজোট, হিন্দু সেচ্ছাসেবক মহাজোট ও পূজা উদযাপন পরিষদের নেতা- কর্মীরা এ প্রতিবাদী কর্মসূচি পালন করেন ।
এসময় বক্তব্য রাখেন, হিন্দু মহাজোটের আহ্বায়ক দিগেন্দ্রনাথ রায়, যুগ্ন আহ্বায়ক নির্মল রায়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক, আনিল বসাক প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, প্রদীপ রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, খুলনার রূপসায়, শিয়ালি গ্রামের হিন্দুপাড়ায়, পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন এলাকায়, মৌলভীবাজার কুলাউড়া আদিবাসী সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা লুটপাট ভাঙচুর এর ঘটনায় সুষ্ঠ বিচার করে দোষীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করার আহবান জানান। এবং সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা ও এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
এ সময় সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হিন্দু মহাজোটের প্রতিটি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মো: সবুজ ইসলাম/বার্ত বাজার/টি