মেহেরপুরে বার্তা বাজারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রথম নিবন্ধিত জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘বার্তা বাজার’ ৮ বছর পেরিয়ে ৯বম বর্ষে পদার্পণ উপলক্ষে মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বার্তা বাজার মেহেরপুর প্রতিনিধি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে শুক্রবার( ১৩ আগস্ট )সকাল ১০ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন এমপির সহধর্মিনী মোছা:লায়লা আরজুমান বানু, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ড ডামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল,
সাংবাদিক ফরুক আহম্মেদ, সাহাজুল ইসলাম সাজু,আবুল কাশেম অনুরাগী, তহিদ উদদোলা রেজা , লিটন মাহমুদ রবি রফিকুল ইসলাম বকুল, রাকিবুল ইসলাম কবি,ইজাজউদ্দিন ছোটন প্রমখ।

এদিকে বার্তা বাজারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মনছুর আলম, জেলা পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম, গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন আহমেদ সহ সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।

মাসুদ রানা/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর