পদ্মা সেতুতে বার বার আঘাতে মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি হচ্ছে

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতুর কোথাও ধাক্কা লাগলে দেশের মানুষের হৃদয়ে আঘাত লাগে। যদিও এসব ধাক্কায় সেতুর কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তবুও বার বার আঘাতে মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি হচ্ছে। আমরা এতে খুবই বিব্রত বোধ করছি।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) বড়াল নামক জাহাজে চড়ে পদ্মা সেতু এলাকা ও মাদারীপুরে মাঝিকান্দির ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, পদ্মা সেতুতে আঘাতের ঘটনা যেন বার বার না ঘটে সে বিষয়ে করণীয় নিয়ে আজ আমাদের উচ্চ পর্যায়ে একটি সভা হবে।

এর আগে আজ সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে কাকলির নামে একটি ফেরি ধাক্কা দেয়। গত ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দিয়েছিল বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি।

গত ২০ ও ২৩ জুলাই পদ্মা সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে ফেরি। চার দিনের মাথায় আবারও ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *