ময়মনসিংহে বার্তা বাজারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দেশে সর্ব প্রথম সরকারী নিবন্ধিত অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা বাজার সাফল্যের ৮ম বর্ষ পেরিয়ে ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে ময়মনসিংহে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১১টায় ময়মনসিংহ ব্যুরো অফিসে কেক কাটা হয়।

এর আগে, দেশের চলমান মহামারী করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা বাজারের ময়মনসিংহ অফিসে বার্তা বাজারের ব্যুরো প্রধান নাজমুস সাকিবের সঞ্চালনায় এক আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার অমিত রায়, ময়মনসিংহ নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান হুসাইন শাহীদ, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ কনিক, দীপ্ত টিভির ময়মনসিংহ প্রতিনিধি মাহমুদুল হাসান মিলন।

এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আনন্দ টিভির ময়মনসিংহ প্রতিনিধি হামিমুর রহমান, ঢাকা পোস্ট অনলাইন পোর্টালের ময়মনসিংহ প্রতিনিধি উবায়দুল হক, সাংবাদিক জাহাঙ্গীর আকন্দ, বার্তা বাজারের ভালুকা প্রতিনিধি আরিফুল হক পলাশ।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ আগস্ট সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারীর হাত ধরে যাত্রা শুরু করে অনলাইন গণমাধ্যম বার্তা বাজার। পরবর্তীতে সাথে যুক্ত হয় মাল্টিমিডিয়া বিভাগ। ২০২০ সালে সরকার কর্তৃক প্রথম ধাপে অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়ার সময় তালিকাভুক্ত হয় বার্তা বাজার।

নাজমুস সাকিব/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর