জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৯ম বর্ষে পর্দাপন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। শুক্রবার (১৩ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এই শুভেচ্ছা জানান সংগঠনের চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
বক্তারা বলেন,‘অনলাইন পৃথিবীতে, অনলাইন ভিত্তিক গণমাধ্যম ‘বার্তা বাজার’ এগিয়ে চলবে তার বস্তুনিষ্ট সংবাদের মধ্য দিয়ে’ -এবং জনগনকে যুগোপযোগী ও সত্য, সাহসী সংবাদ দিয়ে জাতির জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন।
মারুফ সরকার/বার্তা বাজার/টি