ডিমলায় বার্তা বাজারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নীলফামারী ডিমলায় সরকার নিবন্ধিত অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা বাজারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১১টায় ডিমলা প্রেসক্লাবে বার্তা বাজারের নীলফামারী প্রতিনিধি তারিকুল ইসলাস সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন।
এ সময় ডিমলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক (ইত্তেফাকের) সহিদুল ইসলাম, সাংগঠরিক সম্পাদক (দেশকালের) আবু হোসেন, সিনিয়র সহ-সভাপতি (সংবাদের) ময়েন কবীর, (আমার সংবাদের) আবু মোতালেব হোসেন, ডিমলা উপজেলা বিএমএসএফ এর সাধারণ সম্পাদক ও (জনতার) মহিনুল ইসলাম সুজনসহ ডিমলা উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/টি