মানুষের আস্থাকে ধরে রাখতে সক্ষম হবে বার্তা বাজার: ন্যাপ

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৯ম বর্ষে পর্দাপন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শুক্রবার (১৩ আগস্ট) প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বার্তা বাজারের সার্বিক সফলতা কামনা করে বলেন, গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণমাধ্যম ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। বিশ্বখ্যাত ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ‘যে দেশে সংবাদপত্র স্বাধীন, সে দেশে দুর্ভিক্ষ হয় না’।

তারা বলেন, সংস্কৃতি ও সভ্যতার বিকাশে গণমাধ্যম নতুন যুগের সূচনা ঘটায়। মানুষের ভাবনা, চিন্তা, ধর্ম, রাজনীতি, আদর্শের বাহনে পরিণত হয় গণমাধ্যম। গণতান্ত্রিক চর্চাকে নিশ্চিত করতে হলে মতের বহুত্ব, পথের বিবিধতা, আচরণিক বৈচিত্র্যের প্রতি সম্মান দেখাতে হলে, গণমাধ্যমের মুক্ত ও নিরাপদ পরিসর অপরিহার্য।

নেতৃদ্বয় আরো বলেন, গণমাধ্যম, গণতন্ত্র ও বিদ্যমান সামাজিক পরিপ্রেক্ষিত নিয়ে যখন আলোচনা করছি, ঠিক তখনই দেশের জনপ্রিয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৯ম বর্ষে পর্দাপন উদযাপন করছে। আশা করি, তাৎক্ষণিক সংবাদ পরিবেশন ও বস্তুনিষ্ঠতার পরীক্ষায় বার্তা বাজার উত্তীর্ণ হবে। স্থূলদৃষ্টিতে যা ধরা পড়ে, তা হল- বিদ্যমান রাজনীতি ও আদর্শগত বিভাজনের ধারায় বিভক্ত ভিন্ন মেরুতে অবস্থানরত মানুষের আস্থাকে ধরে রাখতে সক্ষম হবে বার্তা বাজার।

তারা প্রতিষ্ঠা বার্ষিকীতে আশা প্রকাশ করেন যে, অনলাইন পৃথিবীতে, অনলাইন ভিত্তিক গণমাধ্যম ‘বার্তা বাজার’ এগিয়ে চলবে তার বস্তুনিষ্ট সংবাদের মধ্য দিয়ে’ -এবং জনগনকে যুগোপযোগী ও সত্য, সাহসী সংবাদ দিয়ে জাতির জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

একই সাথে নেতৃদ্বয় প্রত্যাশা করেন বার্তা বাজার তার স্বতন্ত্র বৈশিষ্ট্য, অনন্য অর্জন ও নৈতিক উৎকর্ষ নিয়ে এগিয়ে যাবে অনন্তের পথে কালের স্রোত বেয়ে; গণমানুষের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়ে। তারা বার্তা বাজারের সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারির জন্মদিনের শুভেচ্ছা জানান।

মারুফ সরকার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর