জাতীয় গণমাধ্যম বার্তা বাজারের সততা ও নিষ্ঠা সারাদেশের মানুষজন উপলব্ধি করবে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাহজাহান খানের স্থানীয় প্রতিনিধি আ ফ ম ফুয়াদ।
১৩ আগস্ট বার্তা বাজারের নবম বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ফুয়াদ বলেন, প্রতিষ্ঠার নবম বার্ষিকীতে আমি বার্তা বাজারের অগ্রগতি কামনা করছি। এই গণমাধ্যমের সাথে যেসব সাংবাদিক ভাইয়েরা জড়িত আছেন তাদেরকে বলব, আপনারা আপনাদের পবিত্র পেশায় নিয়োজিত থেকে সত্য সংবাদ প্রকাশ করবেন। আপামর জনতার পাশে থাকবেন। আমি বার্তা বাজার এর সাথে সংশ্লিষ্ট সবার দীর্ঘায়ূ কামনা করছি।
তিনি বার্তা বাজারের সকল কলাকুশলী, সংবাদকর্মী, পাঠক ও শূভানুধ্যায়ীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। একইসাথে উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৩ আগস্ট সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারীর হাত ধরে যাত্রা শুরু করে অনলাইন গণমাধ্যম বার্তা বাজার। পরবর্তীতে সাথে যুক্ত হয় মাল্টিমিডিয়া বিভাগ।
২০২০ সালে সরকার কর্তৃক প্রথম ধাপে অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়ার সময় তালিকাভুক্ত হয় বার্তা বাজার। ০০০১ নাম্বার নিয়ে প্রথম নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিয়ে কার্যক্রম সম্পন্ন করে সংবাদ মাধ্যমটি।
বার্তা বাজার/এসজে