জয়পুরহাটে ৯ মাদকসেবী গ্রেফতার

করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘ দিন যাবত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। আর বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় রাতে বসতো মাদকসেবীদের আড্ডা। এসময় র‍্যাবের অভিযানে পাঁচুরচক উচ্চ বিদ্যালয়ের বারান্দা থেকে ৯ মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে বিদ্যালয়টির বারান্দায় অভিযান চালায় র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ – ফি – তাহমিন তৌকির।

গ্রেফতারকৃত মাদকসেবীরা হলেন, জেলা শহরের পাঁচুরচক এলাকার মামনুর রশিদ (৩৫), হাছান আলী (৩৫), তানজিল হোসেন (৩৫), ফারুক হোসেন (৪০), আলামিন হোসেন (২৯), বিল্লাল হোসেন (৩০), টুটুল হোসেন (২০), নাহিদ হোসেন (২৬), শহরের বিশ্বাসপাড়া এলাকার ছোট জাহাঙ্গীর (৪১)।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর