পুলিশের কেউ অপরাধে জড়ালে তাদেরও শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি-সংগৃহীত

পুলিশের কোনো সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেললে তাদেরও শাস্তি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি মোক্তার হোসেন নামে এক পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন নারী পুলিশ পরিদর্শক। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, পুলিশ সদস্যের দুই একজন সদস্য অন্যায় করতে পারেন। কেউ আইনের উর্ধ্বে নয়। তাদের আইন অনুযায়ী শাস্তি হচ্ছে। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলেছেন তাদেরও শাস্তি হবে।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যের কেউ অপরাধে জড়ালে তাকে শাস্তি পেতেই হবে। তবে করোনাকালীন সময়ে পুলিশ বাহিনী উজ্জ্বল ভূমিকা পালন করেছে। তাদের অনেক ভালো কাজ আছে। ১০ বছর আগের বাহিনী আর এখনকার বাহিনীর মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *