করোনা: রাজশাহী মেডিকেলে আরও ১৩ জনের মৃত্যু

ফাইল ছবি

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৮ জন, পাবনার ৩ জন, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে রয়েছেন।

মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ, ৭ জন উপসর্গ এবং একজন করোনা নেগেটিভ হবার পর মারা যান।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন। এনিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩২৫ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৩০টি নমুনা পরীক্ষায় ৮৩ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৫ দশমিক ১৫ শতাংশ।

মাহাবুল ইসলাম/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *