করোনায় রাজশাহীতে ১৩, ময়মনসিংহে ১৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত ছিলেন ও সাতজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্রবার (১৩ আগস্ট) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। তাদের মধ্যে রাজশাহীর আটজন, পাবনার তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ একজন ও নাটোরের একজন ছিলেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনায় আক্রান্ত ছিলেন ও ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৬ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর