প্রয়াত এমপি খুররম খান চৌধুরীর স্মরণ সভা ও দোয়া মাহফিল
ময়মনসিংহের নান্দাইলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বর্ষীয়ান রাজনীতিবিদ, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে চার বারের নির্বাচিত সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলার অধীনস্থ নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল ৪ টায় হিজলজানী ঈদগাহ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল।
নান্দাইল উপজেলা বিএনপি নেতা আনোয়ার মোস্তফা নোমান মাষ্টারের সভাপতিত্বে ও রাজগাতী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ লুৎফুর রহমানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, জামাল মোড়ল, যুবদল নেতা এনামুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহাদ আহমেদ খান, এস এম মোফাখ্খার শওকত রুপক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নেতা পিপুল আকন্দ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মজিবুল হক জুয়েলসহ ছাত্রদল নেতা মাজহারুল, বিল্লাল হোসেন, মাসুদ, হযরত, আলম প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মরহুম খুররম খান চৌধুরীর আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বার্তা বাজার/এসজে