রাজবাড়ীতে ফেনসিডিল ও পিকআপসহ গ্রেফতার ২

ফেনসিডিল ও পিকআপসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী। ছবি: বার্তা বাজার

রাজবাড়ীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫০বোতল ফেনসিডিল ও একটি পিকআপ গাড়ী সহ দু’জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ( ১২ আগস্ট) অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো চুয়াডাঙ্গার সদর উপজেলার মুক্তিপাড়া এলাকার মৃত আঃ মান্নান এর ছেলে মো. রাজীব (৩৮) ও একই উপজেলার বেলগাছি এলাকা মোঃআক্কা আলীর ছেলে মো. ইলিয়াস হোসেন (৩৩) ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ডিবি পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার দর্প.নারায়ণপুর এলাকায়র ফেলুর দোকানের সামনে কুটিরহাট.গামী পাকা রাস্তার ওপর থেকে মো.রাজীব ও মো. হলিয়াস হোসেন কে ৫০ বোতল ফেনসিডিল যার মূল্য (৬০,০০০) ও একটি পিকআপ সহ তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করে ডিবি (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *