রাষ্ট্রীয় মর্যাদায় বীর প্রতীক আঃ সালামের জানাযা সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর প্রতীক আঃ সালামের জানাযা সম্পন্ন। ছবি: বার্তা বাজার

দেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা গাজী আঃ সালাম ভূইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সেনাবাহিনী, নৌ-বাহিনী, পুলিশ বাহিনী ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জানা গেছে, আঃ সালাম ভূইয়া মুক্তিযুদ্ধের সময় নৌ বাহিনীতে কর্মরত ছিলেন। সেই সময় চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ১১ নং সেক্টরে কোম্পানী কমান্ডার ছিলেন।

দেশ স্বাধীন হওয়ার পর তিনি দীর্ঘদিন নান্দাইল উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

বৃহস্পতিবার ( ১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা’র নামাজ শেষে পৌরসদর চারিআনি পাড়া মহল্লায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

আব্দুস সালামের মৃত্যুতে নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন সহ নান্দাইলের সর্বস্তরের জনগণ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। নৌবাহিনী প্রধানের পক্ষে একদল নৌ সদস্য শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়েছে।

মজিবুর রহমান ফয়সাল/ বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *