এবার রান্না শেখাবেন মাহফুজুর রহমান

নিজের টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। সেখানে তিনি কয়েক বছর ধরে ঈদে একক গানের সঙ্গীতানুষ্ঠান প্রচার করে তীব্র আলোচনা-সমালোচনায় রয়েছেন ড. মাহফুজুর রহমান।

ড. মাহফুজুর রহমান রান্না নিয়ে নিজের দক্ষতা দেখাতে এটিএন বাংলার পর্দায় হাজির হতে যাচ্ছেন। এবার তিনি এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করবেন।

অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে মাহফুজুর রহমান অতিথি হিসেবে নিজে রান্না করবেন। শুধু তাই নয়; অনুষ্ঠান চলাকালীন সময়ে দর্শকদের জন্য বাড়তি বিনোদন হিসেবে মাহফুজুর রহমান খালি গলায় গানও গেয়ে শোনাবেন। তার কণ্ঠে ‘তোমার চোখে দুচোখ রেখে’ গানটি শুনতে পারবেন দর্শকরা।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে প্রতি ঈদে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে টেলিভিশনটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর