ভৈরব লঞ্চ টার্মিনালের শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জের ভৈরবে কর্মহীন অসহায় লঞ্চ টার্মিনালের শতাধিক শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে । বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে ভৈরব উপজেলা পরিষদের সম্মেলণ কক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেকের হাতে ৫কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার সয়াবিন তেল, ১কেজি লবন, ও ১কেজি আলো তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, করোনায় কর্মহীন ,অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রতিদিন খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে আবার খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে বর্তমান সরকার সারাদেশে হত-দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের কার্যক্রম হাতে নিয়েছে। তবে কঠোর বিধি নিষেধ তুলে নেওয়া হলেও স্বাস্থ্য সচেতনায় সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন তিনি।

সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে বাধ্যতামূলক মাস্ক পরিধান ও টিকা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক নাজমুল হক, ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, সুপার ভাইজার স্বপ্না বেগম, প্রমূখ।

মোঃ জামাল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর