পাকুন্দিয়ায় ভাতা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

“শেখ হাসিনার এই বার্তা সবার জন্য নিশ্চিত হবে সামাজিক নিরাপত্তা ” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভাতা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ভাতা বাস্তবায়ন কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বলেন, পাকুন্দিয়া উপজেলাকে শতভাগ ভাতার আওতায় আনার জন্য কাজ করছে উপজেলা সমাজসেবা অফিস। ৬৫ বা তর্দুধ্ব একজন অসচ্ছল পুরুষ, ৬২ বা তর্দুধ্ব একজন অসচ্ছল নারী, অসচ্ছল বিধবা বা স্বামী পরিত্যক্তা নারী হলে আগামী ৩১ আগষ্টের মধ্যে আবেদন করতে এখানে ক্লিক করুন…. এ অনলাইনে আবেদন করতে হবে।

ভাতা প্রদান সংক্রান্ত প্রক্রিয়ায় কেউ অর্থ দাবী করলে উপযুক্ত প্রমাণ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সমাজসেবা অফিসারকে অবহিত করতে বলেন।

ইউএনও রোজলিন শহীদ চৌধুরী বলেন, শুক্রবার জুম্মা নামাজের সময় মসজিদে মুসল্লীদের এবিষয়ে অবগত করা এবং প্রতিটি এলাকায় মাইকিং করে প্রচার করার জন্য সকল ইউনিয়নের চেয়ারম্যানদের পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন, বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান মো আবুল কাশেম প্রমুখ।

আবেদন করতে এখানে ক্লিক করুন….

হুমায়ুন কবির/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর