কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-বাহারছড়া সংল্গন গহীন পাহাড়ের ভিতর থেকে একটি লাশের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পড়নের জামা ও বেল্ট দেখে লাশটি উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত ছালেহ আহমেদের পুত্র সিএনজি চালক মাহমুদুল করিম (৩৯) এর বলে শনাক্ত করেছে তাঁর পরিবার।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে বনবিভাগ কর্তৃক পাহাড়ের ঝোঁপ পরিস্কার করার সময় কংকালটি দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান।
স্থানীয় সূত্র জানায়, টেকনাফের হোয়াইক্যং-বাহারছড়া পাহাড়ের ঝোপ পরিস্কার করার সময় অস্বাভাবিক কিছু দেখতে পায় পরিচ্ছন্নতা কর্মী অনিল চাকমা। মাথার খুলি, লাশের কঙ্কাল, পরিহিত কাপড়, বেল্ট সহ একটি পূর্নাঙ্গ মানুষের অবয়ব আবিস্কার করতে সক্ষম হয়।
তাৎক্ষণিক তারা বিষয়টি স্থানীয় বনবিভাগকে অবহিত করে। খবরটি ছড়িয়ে পড়লে ছুটে আসে দেড় মাস আগে অপহৃত মাহমুদুল করিমের পরিবার। তারা এসে উদ্ধারকৃত কাপড় আর বেল্ট দেখে কঙ্কালটি মাহমুদুল করিমের বলে নিশ্চিত হন।
টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, কংকালটি উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গত ২৯ জুন রাত সাড়ে ৮টার দিকে হোয়াইক্যং ঢালা থেকে রোহিঙ্গা অপহরণ চক্রের হাতে অপহরণের শিকার হয় সিএনজি চালক মাহমুদুল করিম। এই ঘটনায় অভিযোগের ভিত্ততে দুই নারীসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
খাঁন মাহমুদ আইইব/বার্তা বাজার/টি