সাতক্ষীরার ২ সাংসদের হত্যার হুমকিদাতাদের শাস্তির দাবিতে মানববন্ধন!
সাতক্ষীরার ২ সংসদ সদস্যকে মাথা কেটে হত্যার হুমকিদাতাদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল ৫টায় ঈদগাহ বাজারের প্রধান সড়কে এ মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জান মনি। মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ,ফ,ম, রুহুল হক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সহ – সভাপতি, সাতক্ষীরা-২ সদর আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে “আজরায়ি জান নেই” নামক ফেসবুক আইডি থেকে,পরর্বতীতে ঐ আইডি বন্ধ করে প্রোফাইল পিকচার রেখে ” কালিমা মা নামে আইডি থেকে মাথা কেটে দেওয়ার বিনিময়ে এক কোটি টাকার পুরষ্কার ষোষনা দেওয়ায় হয়। পুলিশ অভিযান চালিয়ে এঘটনায় ২জনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা তাদের দোষ শিকার করেছে। তাই হুমকি দাতাদের দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির দাবী করেন বক্তরা।
মীর খায়রুল আলম/বার্তা বাজার/