কর্ণফুলীতে ৫০ হাজার টাকা জরিমানা ও ১২১টি সিলিন্ডার জব্দ
চট্টগ্রামের কর্ণফুলীতে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের অক্সিজেন সিলিন্ডারে হাসপাতাল গ্রেডের সিলিন্ডার রিফিল করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে সরবরাহ করায় জিলানী অক্সিজেন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার মইজ্জারটেকে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা। ওইসময় তিনি ৫৯টি ছোট ও ৬২টি বড় সিলিন্ডার জব্দ করেন। এ সময় চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের সহকারী বিস্ফোরক পরিদর্শক মো.মেহেদী হাসান খান উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের অক্সিজেন সিলিন্ডারে রিফিল করে নেওয়া হচ্ছিলো নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে এবং ফার্মেসীতে।
জিলানী অক্সিজেনের স্বত্বাধিকারী আহমেদ নিলয় বলেন, আমরা নগরী নগরের বাইরে এসব,সিলিন্ডার সরবরাহ করেছি, এখন আর করবোনা।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, আমরা ১২১টি সিলিন্ডার জব্দের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়েছি।
হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তা বাজার/টি