১৯ ইউপিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দিলেন রায়পুরের সাংসদ নয়ন
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর-২ আসনের সদর ৯টি ও রায়পুরের ১০ ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উপহার দিয়েছেন লক্ষ্মীপুর-২ ( সদর-রায়পুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
বৃহস্পতিবার (১১-১২ আগস্ট) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংসদ এসব প্রতিকৃতি বিতরণ করেছেন। ব্যক্তিগত পক্ষ থেকে এসব প্রতিকৃতি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে পুস্পস্তবক অর্পন ও স্ব স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থায়ী ভাবে স্থাপন করার জন্য দেওয়া হয়।
এসময় সদর থানা আওয়ামী লীগের আহবায়ক মো: হুমায়ুন কবির পাটওয়ারী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু,রায়পুর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, আ’লীগের সাধারন সম্পাদক হাজি ইসমাইল খোকন, পৌরসভার মেয়র গিয়ারস উদ্দবন রুবেল ভাট, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্যা বিপ্লবসহ১৯ ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
ওসমান গণি/বার্তা বাজার/টি