পাকুন্দিয়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। পাকুন্দিয়ায় ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা এবং ইউনিয়ন সড়ক প্রসস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প ((DDIRWSP) এর আওতায় পাকুন্দিয়া জিসি – মঠখোলা জিসি চেইঃ ০০ – ১০+৭৬০ কি মি এর পূর্নবাসন সহ গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা এবং ইউনিয়ন সড়ক প্রসস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প ((DDIRWSP) এর আওতায় পাকুন্দিয়া জিসি – মঠখোলা জিসি চেইঃ ০০ – ১০+৭৬০ কি মি এর পূর্নবাসন সহ গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পাকুন্দিয়া ভূমি অফিস সংলগ্ন থেকে মঠখোলা বাজার পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। এছাড়া আরো দু’টি সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নূর মোহাম্মদ এমপি।
পাকুন্দিয়া ভূমি অফিস সংলগ্ন থেকে মঠখোলা বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে মঠখোলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী এর সভাপতিত্বে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এল জি ই ডি) কর্মকর্তা মো হাবিবুল্লাহ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতীবৃন্দরা।
হুমায়ুন হোসেন/বার্তা বাজার/টি