বিধ্বংসী রয়কে থামালেও ভারতের ভয় কাটেনি

একদল যখন ম্যাচ জিতে চাইছে সেমিফাইনাল নিশ্চিত করতে, অন্যদলের কাছে তখন ম্যাচ জিতে দেশের মাটিতে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকাই সবচেয়ে বড় লক্ষ্য।এমন ম্যাচে দারুণ শুরু করে ইংল্যান্ডের দুই ওপেনাররা জনি বেয়ারস্টো এবং জেসন রয়।দুজনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।৫৭ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে কুলদীপের বলে কাটা পড়েন জেসন রয়।তবে এদিন মারাত্মক কেলানি খেয়েছেন তরুণ এই বোলার।৫ ওভার হাত ঘুরিয়ে ৪৯ রান।তবে রয়কে থামালেও ভারতের বয় মোটেও কমেনি।কারণ অপর প্রান্তে থাকা বেয়ারস্টো ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ইংল্যান্ড সংগ্রহ করে ১৬৩ রান।

বার্মিংহ্যামে ডু অর ডাই ম্যাচে টসভাগ্য সঙ্গ দিল ইংরেজ অধিনায়ক ইয়ন মরগানকে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।ফলে গত দুই ম্যাচ মিস করা জেসন রয়কে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন জনি বেয়ারস্টো।নিজেদের মাটিতে দারুণ শুরু করেন দুই ওপেনার।ভারতীয় পেসার শামী ও বুমরাহ দুর্দান্ত পারফর্ম করলেও ইংলিশদের বিপক্ষে এখনও পর্যন্ত কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।অন্যদিকে ভারতীয় বোলারদের চোখে চোখ রেখে দারুণ খেলছেন দুই ওপেনার।

২৩ ওভারের সময় ভারতকে সাফল্য এনে দেন কুলদীপ যাদব।যাদেজার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের ফিরেন জেসন রয়।ব্যাটিং করছেন জেসন রয় ৯০ এবং জো রুট ৩ রান নিয়ে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর