বার্তা বাজার সমাজের নির্ভেজাল সত্যগুলো তুলে ধরুক: বরগুনার এসপি
বার্তা বাজার তার পথচলায় সমাজের নির্ভেজাল সত্যগুলো সমাজ ও রাষ্ট্রের উপকারে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বরগুনা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গির মল্লিক।
আগামী ১৩ আগস্ট বার্তা বাজারের ৯ বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বরগুনার এসপি বলেন, সংবাদপত্র একটি জাতির দর্পন। এটা জাতির সংস্কৃতি ও পুরো জাতির সত্তার প্রতিবিম্ব। এটা সমাজের সত্য ঘটনা তুলে আনে। যে ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি।
তিনি বলেন, বার্তা বাজার তার পথচলায় সমাজের নির্ভেজাল সত্যগুলো তুলে ধরুক। যাতে সমাজের আলোকিত মানুষের পথচলা সুগম হয়। আমি বার্তা বাজারের নবম বর্ষে পদার্পন উপলক্ষে তার উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করছি।
তিনি বার্তা বাজারের সকল কলাকুশলী, সংবাদকর্মী, পাঠক ও শূভানুধ্যায়ীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৩ আগস্ট সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারীর হাত ধরে যাত্রা শুরু করে অনলাইন গণমাধ্যম বার্তা বাজার। পরবর্তীতে বার্তা বাজারের সাথে যুক্ত হয় মাল্টিমিডিয়া বিভাগ। ২০২০ সালে সরকার কর্তৃক প্রথম ধাপে অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়ার সময় তালিকাভুক্ত হয় বার্তা বাজার। ০০০১ নাম্বার নিয়ে প্রথম নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিয়ে কার্যক্রম সম্পন্ন করে সংবাদ মাধ্যমটি।
বার্তা বাজার/এসজে