ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড-১৯-এ ক্ষুদ্র ও মাঝারী শিল্পে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া।

ঋন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, বর্তমান সরকার জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। সরকার বিআরডিবির মাধ্যমে গরীব মানুষের মধ্যে ক্ষুদ্র ঋন বিতরণ করছে।

করোনাকালে পল্লী উদ্যোক্তা যাতে ঘুরে দাড়াতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদেরকে স্বল্প সুদে প্রণোদনা দিচ্ছেন। তিনি পল্লী উদ্যোক্তাদেরকে ঋনের টাকা যথাযথ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে কাজ করার আহবান জানান।

তিনি বলেন, পল্লী উদ্যোক্তারা গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন করতে পারলেই সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন হবে। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন মাঠ পর্যায়ে বাছাইকৃত ১৭ জন পল্লী উদ্যোক্তার মধ্যে ১৭ লাখ টাকার চেক বিতরণ করেন।

জেলা বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবদুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, সদর উপজেলা ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, বিজয়নগর উপজেলা ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সদর উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার মো ফারুক-ই-আজম ও মাজহারুল হক।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর