ঘাটাইলে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ
টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি এবং কমিউিনিটি এ্যাকশন টিমের উদ্যোগে কর্মহীন অসহায় ৫শত গরীব,প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্প্রতিবার ১২ (আগস্ট) সকাল ১১টায় উপজেলা দেউলাবাড়ী ইউনিয়নে গুডনেইবারস ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল সিডিপির ম্যানাজার ফ্রান্সিস শ্যামল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম খান, সিডিসির সভাপতি শাহজাহান সরকার,কমিউনিটি এ্যাকশন টিমের সদস্য মো.নজরুল ইসলাম,সিনিয়র প্রোগ্রাম অফিসার সিরাজুল ইসলাম, মেডিক্যাল অফিসার প্রীতি রানী দেবনাথ,হেলথ অফিসার মো.জাহাঙ্গীর হোসেন,সিডিপির এ্যাসিসটেন্স ম্যানেজার শান্ত চিরান এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন,সিডিপির আইসিটি অফিসার ফাতেমা জান্নাত।
উত্তম আর্য্য/বার্তা বাজার/টি