অন্যায়ের বিরুদ্ধে বার্তা বাজার জিহাদ ঘোষণা করেছে: আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান

অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বার্তা বাজার জিহাদ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান (জাহিদ)।

আগামী ১৩ আগস্ট বার্তা বাজারের ৯ বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বলেন, দেশের জাতীয়, রাজনৈতিক ঘটনাসমূহ যথাসময়ে প্রকাশের পাশাপাশি জনদুর্ভোগ ও অন্যায়ের বিরুদ্ধে জাতীয় নিউজ পোর্টাল বার্তা বাজার সদা তৎপর রয়েছে। এসব কারণে আমি বার্তা বাজারের সকল কর্মকর্তাদের জানাই আলফাডাঙ্গা উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা।

তিনি বলেন, বার্তা বাজার এখন নবম বর্ষে পদার্পন করতে যাচ্ছে। এই গণমাধ্যম যেন যুগ যুগ টিকে থাকে সেই কামনা করি। বার্তা বাজার দেশ ও দশের মঙ্গলে বরাবরের মত কাজ করে যাবে বলে আমি প্রত্যাশা করি।

তিনি বার্তা বাজারের সকল কলাকুশলী, সংবাদকর্মী, পাঠক ও শূভানুধ্যায়ীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৩ আগস্ট সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারীর হাত ধরে যাত্রা শুরু করে অনলাইন গণমাধ্যম বার্তা বাজার। পরবর্তীতে বার্তা বাজারের সাথে যুক্ত হয় মাল্টিমিডিয়া বিভাগ। ২০২০ সালে সরকার কর্তৃক প্রথম ধাপে অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়ার সময় তালিকাভুক্ত হয় বার্তা বাজার। ০০০১ নাম্বার নিয়ে প্রথম নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিয়ে কার্যক্রম সম্পন্ন করে সংবাদ মাধ্যমটি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর