বার্তা বাজার গণমাধ্যম জগতের স্টার হিসেবে আত্মপ্রকাশ করবে: এমপি প্রিন্স
জাতীয় গণমাধ্যম বার্তা বাজার দেশের গণমাধ্যম জগতে আগামীতে স্টার হিসেবে আত্মপ্রকাশ করবে বলে মন্তব্য করেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।
আগামী ১৩ আগস্ট বার্তা বাজারের ৯ বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এমপি প্রিন্স বলেন, বার্তা বাজার অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নিজের সুনাম আরও বৃদ্ধি করবে। আমি প্রত্যাশা করি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, ধর্মান্ধতা ও সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে অবশ্যই বার্তা বাজার গণতান্ত্রিক চেতনার মূল্যবোধকে প্রতিষ্ঠার কাজে সচেষ্ট হবে।
তিনি বার্তা বাজারের সকল কলাকুশলী, সংবাদকর্মী, পাঠক ও শূভানুধ্যায়ীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। একইসাথে উত্তোরত্তর সাফল্য কামনা করেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৩ আগস্ট সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারীর হাত ধরে যাত্রা শুরু করে অনলাইন গণমাধ্যম বার্তা বাজার। পরবর্তীতে সাথে যুক্ত হয় মাল্টিমিডিয়া বিভাগ।
২০২০ সালে সরকার কর্তৃক প্রথম ধাপে অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়ার সময় তালিকাভুক্ত হয় বার্তা বাজার। ০০০১ নাম্বার নিয়ে প্রথম নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিয়ে কার্যক্রম সম্পন্ন করে সংবাদ মাধ্যমটি।
বার্তা বাজার/এসজে