নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে হৃদয় (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো.ফরহাদ হোসেন হৃদয় (২০) উপজেলার ১০নং জাহাজমারা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামরে মো.কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, জাহাজমারা ইউনিয়নের এক কিশোরীর (১২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে প্রলোভনে গত (১৫ মে) থেকে (৩০ মে) পর্যন্ত বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে হৃদয়।
একপর্যায়ে ধর্ষণে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী মা বাদী হয়ে গতকাল বুধবার দিবাগত রাতে হাতিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর ধর্ষণ মামলা দায়েরের এক ঘন্টার মধ্যে ধর্ষক হৃদয়কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি হৃদয়কে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জিল্লুর রহমান রাসেল/বার্তা বাজার/টি