চলতি মাসেই দেশে আরও ১ কোটি করোনাভাইরাস প্রতিরোধী টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে করোনা ও ডেঙ্গু মোকাবিলার চ্যালেঞ্জ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে ইতোমধ্যে প্রায় পৌনে দুই কোটি মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং ৫০ লাখের বেশি মানুষ নিয়েছেন দ্বিতীয় ডোজ। এ মাসে আরও ১ কোটি টিকা আসবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাইকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। এজন্য ধৈর্য্য ধরতে হবে। আমরা বিভিন্নভাবে ভ্যাকসিন পাচ্ছি। আমাদের পাপলাইনে যে পরিমাণ ভ্যাকসিন আছে, তা পাওয়া গেলে ভ্যাকসিন নিয়ে কোনো সমস্যা হবে না।
তিনি আরও বলেন, বিশ্বের বড় বড় রাষ্ট্র করোনার ভ্যাকসিন বানিয়েছে এবং স্টক করেছে। তারা তাদের জনসংখ্যার চেয়ে পাঁচ-ছয় গুণ ভ্যাকসিন স্টক করে রেখেছে। এমন অনেক দেশ আছে যেখানে এখনও ভ্যাকসিন পৌঁছায়নি। তবে আমরা ভাগ্যবাদ যে শুরুতেই ভ্যাকসিন পেয়েছি এবং দিয়ে যাচ্ছি।
বার্তা বাজার/নব