বাসে-ট্রেনে গাদাগাদি করে আসলে সংক্রমণ আরও বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ না করতে পারলে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। বাসে-ট্রেনে গাদাগাদি করে আসলে চলবে না। তাহলে আবার সংক্রমণ বাড়বে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে আয়োজিত ডেঙ্গু ও করোনা মহামারিতে চ্যালেঞ্জ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থাপনার ওপর চাপ কমাতে করোনার সংক্রমণের উৎস বন্ধ করতে হবে। কারণ করোনা নিয়ন্ত্রণ না করলে কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। অনেক মানুষ মারা যাবে। অর্থনীতি ভেঙে পড়বে, দেশে কর্মহীন হয়ে পড়বে মানুষ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবিকার চেয়ে জীবন বেশি গুরুত্বপূর্ণ। জীবন বাঁচিয়ে জীবিকার সন্ধান করতে হবে। সংক্রমণ কমে আসছে কিন্তু আমরা মৃত্যুর হার আরো কমাতে চাই। শুধু সরকার পারবে না, সবাইকে প্রয়োজন। নিজেদের সুরক্ষা নিজেদের করতে হবে।

তিনি বলেন, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভালো রাখতে চাইলে সংক্রমণ রোধ করতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি কঠিন হবে। আমাদের মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *