পালিয়ে বিয়ের দেড় মাস পর দম্পতির এক রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় এক রশিতে নববিবাহিত দুই স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুত ডেন্ডাবর এলাকার ফজর আলী বয়াতীর বাড়ির একটি কক্ষ থেকে দড়জা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে মো. টুটুল (২৭) ও ইসলামী ইউনিভার্সিটি এলাকার বড় রাধানগড় গ্রামের বাদল আলীর মেয়ে মারিয়া খাতুন (১৫)।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই সাফিউল্লাহ জানান, ২২ জুন মারিয়া নিখোঁজ হয়। ২৪ জুন তার বাবা থানায় মেয়ে নিখোঁজের বিষয়ে জিডি করেন। ধারণা করা হচ্ছে টুটুল ও মারিয়া আশুলিয়ায় পালিয়ে এসে বিয়ে করেছিলেন। কিন্তু মারিয়া পরে জানতে পারেন টুটুলের আগেই স্ত্রী ও সন্তান রয়েছে। এই নিয়ে দাম্পত্য কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর