ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সাথে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ

গাজীপুর মহানগর এলাকায় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। যারা ফলে রাজধানীর সাথে ময়মনসিংহ ও উত্তরবঙ্গের রেলপথে যোগাযোগ বন্ধ হয়েছে গিয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শহীদুল্লাহ জানান, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই এর ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনের কর্মীদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর