‘লকডাউন ও টিকা ব্যবস্থাপনায় ব্যর্থ সরকারের পদত্যাগ করা উচিত’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনা- সবমিলিয়ে সরকার ব্যর্থ। অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ। সরকার করোনার টিকা ব্যবস্থাপনায় নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জীবন বিপন্ন করছে। অবিলম্বে টিকা সংগ্রহ করে তা দানের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, আজকে এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকার আমাদের বুকের ওপর চেপে বসেছে। ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের ধারাবাহিকতা এই সরকার।
আরাফাত রহমান কোকোর ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা তার কবরে ফুলেল শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
বার্তা বাজার/নব