জনগণের জীবন ও জীবিকার কথা বিবেচনায় কঠোর লকডাউন শিথিল করেছে সরকার। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে আবারও লকডাউন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণের জীবন-জীবিকার তাগিদে লকডাউন শিথিল করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে আবারও লকডাউন দেওয়া হবে।
করোনার সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে সারাদেশে লকডাউন জারি করে সরকার। মাঝে ঈদুল আজহা উপলক্ষ্যে বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর গত ২৩ জুলাই থেকে ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ জারি করা হয়।
গতকাল ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল হয়েছে। অর্ধেক গণপরিবহন চলাচল করতে পারবে। তবে আগামী ১৯ আগস্ট থেকে শতভাগ গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়েছে সরকার।
বার্তা বাজার/নব